Main Menu

টার্কি খামারে লাভ অনেক!

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টার্কি খামার। দেশের বিভিন্ন স্থানে স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই টার্কি পালনকে। কারণ এই টার্কি খামার দেশের ট্র্যাডিশনাল মুরগী থেকেও বেশি লাভজনক।

গাজীপুর জেলার কালিগঞ্জ থানায় হুমায়ুন কবির গড়ে তুলেছেন অ্যাডেল টার্কি খামার। ছোট, বড়, মাঝারি সাইজের বাচ্চা টার্কি নিয়ে চোখ জুড়ানো এই টার্কি খামারটি এখন হুমায়ুন কবিরের আয়ের উৎসে পরিণত হয়েছে। ফিমেল টার্কি ডিম দিচ্ছে, বাচ্চাও ফুটাচ্ছে। বাংলাদেশে এই খামারের সম্ভাবনা রয়েছে বলে তিনি সকল বেকার যুবকদের আহবান জানান। তিনি আরও বলেন, এই টার্কি বছরে প্রায় ১২০টি ডিম দিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফোটার পর মাত্র সাড়ে চার মাস বয়সেই আবার ডিম দেয়া শুরু করে। এক একটি প্রাপ্ত বয়স্ক টার্কি ৬-৭ কেজি ওজনের হয়ে থাকে।

Manual7 Ad Code

বিস্তারিত জানতে নিচের হুমায়ুন কবিরের এই ভিডিওটি দেখুন:

Manual4 Ad Code

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code