Main Menu

জাফলংয়ে ১১টি ক্রাশার মেশিন ধ্বংস

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং কোয়ারী এলাকায় অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এসময় পরিবেশ দূষনকারী ১১টি অবৈধ স্টোন ক্রাশার ধ্বংস, সোনাটিলার ঢালে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৪টি পাথরের গর্ত ভরাট করে দেওয়া হয়। এছাড়া আগামী ২৮ ফেব্রয়ারীর মধো অন্য সব স্থাপনা এবং ক্রাশার সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।
কোয়ারী এলাকায় পাথর উত্তোলনকালে গর্ত ধ্বসে ২ শ্রমিক নিহতের ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল থেকে জাফলংয়ের বল্লাঘাট বাজার থেকে চুনা কোয়ারি এলাকা এবং কান্দুবস্তি এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বাধিন টাস্কফোর্স।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক হাফিজুর রহমান, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য।
গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে গড়ে উঠা ১১টি ক্রাশার মেশিন ও চুনা কোয়ারি এলাকা থেকে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কান্দুবস্তি এলাকায় পাথর তোলার ৪টি গর্ত ভরাট করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের টস্কেফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code