সিলেটে জীবন বীমার চার কর্মকর্তা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জীবন বীমা কর্পোরেশনের চাকুরিচ্যুত চার কর্মকর্তাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।
রোববার বিকেলে নগরীর বাগবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন, সাবেক নি¤œমান সহকারী দিলোয়ার হোসেন, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মঞ্জু ও জুনিয়র অফিসার ফিরোজ আলম।
দুদক সিলেট এর সহকারী পরিচালক দেবব্রত মন্ডল জানান, আটক চারজন কতোয়ালী থানার একটি মামলার এজাহারভূক্ত আসামী। গত বছরের ১১ জুলাই জীবন বীমা কর্পোরেশনের সিলেট বিভাগীয় অফিসের ম্যানেজার আসাদুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলা নং-১০ (১১-০৭-১৬)। এর প্রেক্ষিতে রোববার বাগবাড়ী এলাকা থেকে গিয়াস, দিলোয়ার, ওয়াহিদ ও ফিরোজকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এক কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬শ’ ৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদক সিলেটের উপ পরিচালক রেবা হালদার জানান, আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ৪টি মামলা চলমান রয়েছে। আটককৃতদের কোর্টে চালান দেয়া হয়েছে।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী জানান, দুদকের পক্ষ থেকে ৪ জন আটকের বিষয়টি তাদেরকে অবহিত করা হয়েছে।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed