ফেসবুকে ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো ছবি প্রকাশের দায়ে আটক ১
নবীগঞ্জ প্রতিনিধি : ফেসবুকে ধর্মীয় বিদ্ধেষ ছড়ানো ছবি প্রকাশের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকা থেকে রজত রায় নামের এক মুদি দোকানীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে তার বাড়ী থেকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে রজত রায় পবিত্র ক্বাবাশরিফের উপর হনুমানের মুর্তি প্রতিস্থাপন করে একটি ছবি ফেসবুকে প্রকাশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র দেবনাথ ও নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান ঘটনাস্থল ইনাতগঞ্জ বাজারে আসেন। পরিস্থিতি শান্ত করতে বিকেল সাড়ে ৪টায় তাকে আটক করেন।
এদিকে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল সহকারে ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাড়ে ৫টায় ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। রজতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃংখলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এদিকে সন্ধায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার রাশেলুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত রজত রায়কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed