দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারা উপজেলার দেওয়ারনগর গ্রামে জমিতে পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নূর জাহান (৪৫) নামের এক নারী নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহত নূর জাহান দেওয়াননগর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।রোববার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামের এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল আলী (৪৩) আব্দুস সামাদ (৩০) ও আব্দুস ছত্তারকে (৩০) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, নূরজাহানকে হাসপাতাল নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামের মশ্রব আলী ও একই জালু মিয়ার লোকজনের মধ্যে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে নূরজাহানসহ ৮ জন আহত হয়। গুরুতর আহত নূরজাহান, আব্দুল আলী, আব্দুস সামাদ ও আব্দুস ছত্তারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কেউ সংঘর্ষের ঘটনাটি জানায়নি। সংঘর্ষে নূরজাহান নামে আহত এক নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual7 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed