Main Menu

শাবিতে ছাত্রদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, সড়ক অবরোধ

Manual2 Ad Code

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় গুলি ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীকে লাঞ্ছিতের অভিযোগে শাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। রোববার সন্ধ্যায় শাবি ফটকের সামনে এ সংঘর্ষ বাঁধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে একাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, রোববার বিকেলে শাবি ফটকের পাশে সাতকড়া রেস্টুরেন্টে খেতে যান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী। এসময় খাবারের দাম নিয়ে রেস্টুরেন্ট মালিকের সাথে দুই শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মেস্তাক ও লিমন নামে দু’জন ওই দুই শিক্ষার্থীকে মারধর করে।
এ খবর পেয়ে ক্যাম্পাস থেকে প্রধান ফটকে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের শ’খানেক শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষই পরষ্পরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। কয়েকটি দোকান ভাংচুরের ঘটনাও ঘটে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সড়কের অবরোধও তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তবে কত রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি ওসি। আহতের কোনো তথ্যও তার কাছে নেই বলে জানান।
সংঘর্ষের খবর পেয়ে ঘটাস্থলে আসেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code