শফিক চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর ব্যবহৃত জীপ (ঢাকা মেট্টো- ঘ-১৩-৪৪৯৯) ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন তার ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি (নং-২৪/২৫) রেকর্ড করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে ওসমানীনগর যাওয়ার উদ্দেশ্যে তার ল্যান্ড ক্রুজার জিপযোগে রওয়ানা হন। তার গাড়ির আগে পুলিশের একটি গাড়ি ছিল।
গাড়িটি নগরীর সোবহানীঘাট এলাকা অতিক্রমকালে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
এঘটনায় শনিবার রাতেই শ্রমিক নেতা আবু সরকারসহ বিশজনকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed