ভন্ড পীরের শাস্তি দাবিতে সিলেটে মহাসড়কে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে ‘ধর্মদ্রোহী’ ইমরান ওরফে বিরাইর সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কে মানববন্ধন পালন করেন এলাকার বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকার সর্বস্থরের মানুষ রাস্তায় দাড়িয়ে ‘ভন্ড’ বিরাইর ফাঁসির দাবি জানান।
রোববার সকাল ১১টায় ঢাকা সিলেট-মহাসড়কের অতীর বাড়ি এলাকায় অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বৃহত্তর কামলাবাজার অঞ্চলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের কাড়ার পার গ্রামের মৃত মরতুজা আলী ওরফে গোলাম আলী’র ছেলে ইমরান ওরফে বিরাই’র ইসলাম বিরোধী জঘন্য কর্মকান্ডে এলাকার লোকজন ক্ষিপ্ত। গত ৩১ জানুয়ারি দক্ষিণ সুরমা থানায় মামলা করলে পুলিশ ওইদিন রাতে কদমতলী থেকে তাকে গ্রেফতার করে। বক্তারা তার শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ভন্ড বিরাইর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মপ্রাণ মানুষ ঘরে বসে থাকবে না। ইতোমধ্যে গত ৪ ফেব্রæয়ারি কামালবাজার এলাকায় মানববন্ধন ও ৯ ফেব্রæয়ারি প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
তেতলি ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল লতিফের পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব ও কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, লালাবাজার আলিম মাদ্রসার অধক্ষ্য মাওলানা আব্দুল লতিফ, ধরগাঁও মাদ্রসার প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, কৃষ্ণপুরের সমাজসেবক প্রবাসী আব্দুল মতিন, ব্যবসায়ী হাজি বশির মিয়া, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আলা উদ্দিন পাশা, তেতলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, প্রভাসক আলী আনহার, আল ইসলাহ নেতা আব্দুল মছব্বির, বিএনপি নেতা এনামুল ইকবাল, ব্যবসায়ী দবির মিয়া, সমাজসেবি আব্দুল আহাদ, শিক্ষক আব্দুস সালাম, ডা. মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ছাদিক সিরাজী, সমাজসেবি আফছর আলী, মখলিছ মিয়া, তাজুল ইমসলাম, আফতাব আলী, পংকি মিয়া, মাওলানা জুবায়ের আহমদ, মাসুক মিয়া প্রমুখ।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed