Main Menu

হবিগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর কামাল মিয়াকে (৪৭) তার মেয়ে জামাই সাজু মিয়া (৩২) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় সাজুর অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন শাশুড়িসহ চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার ভোর রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল মিয়া মাধবপুরে উপজেলার রতনপুর গ্রামের মঞ্জিল মিয়ার পুত্র। আর ঘাতক সাজু মিয়া শায়েস্তাগঞ্জ থানার সুতাং গ্রামের মস্তু মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত কামাল মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন (৪৩), মেয়ে নূরজাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে শায়েস্তাগঞ্জ থানার সুতাং গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় রতনপুর গ্রামের কামাল মিয়ার মেয়ে নূরজাহানের। বিয়ের পর থেকে সাজু ও নূরজাহানের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে উভয় পরিবারের চেষ্টায় এ সম্পর্ক আবারও জোড়া লাগে।

কিন্তু পুনরায় একই সমস্যা দেখা দিলে নূরজাহান বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। শনিবার ভোরে সহযোগীদের নিয়ে সাজু মিয়া শ্বশুর বাড়ি রতনপুরে আসে। কোনও কিছু বুঝে ওঠার আগেই তিনি ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর কামাল মিয়াকে কোপাতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে কামাল মিয়ার স্ত্রী ছায়েরা খাতুন, মেয়ে নূরজাহান, নেক জাহান ও ভাগিনা স্বপন মিয়াকেও কুপিয়ে জখম করেন সাজু।

Manual5 Ad Code

আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে সাজু মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। আর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কেউ মামলা করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সাজু মিয়াকে আটকের চেষ্টা চলছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code