Main Menu

ওসমানীনগরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন। প্রচারণায় উৎসব মুখর সমগ্র উপজেলা। আগামী ৬ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আতাউর রহমান, নাগরিক ঐক্য পরিষদের প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু পেয়েছেন ঘোড়া প্রতীক। বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ। জাতীয় পার্টি থেকে দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন শিব্বির আহমদ। ভাইস চেয়ারম্যান পদে একক বৈধ মনোনয়ন প্রাপ্ত বিএনপির দলীয় প্রার্থী গয়াছ মিয়া পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মুক্তা পারভিন। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন মুসলিমা আক্তার চৌধুরী। স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক, অপর স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনা বেগম পেয়েছেন কলস প্রতীক।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী গয়াছ মিয়া, আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান, যুবলীগ নেতা দিলদার আলী, জাপা নেতা জাবের আহমদ মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই কালে বিভিন্ন কারণে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে নিজ মনোনয়নের বৈধতা পেতে এখনও একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থী আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। প্রথমবারের মতো ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করতে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই ৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণের দিন পর্যন্ত ও আইনি লড়াই চালিয়ে যাবেন বলে সূত্রে জানা গেছে।
ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলুকে দলীয় মনোনয়ন প্রত্যাখান করে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করায় সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ লিখিত ভাবে আওয়ামীলীগ নেতা ফেরদৌস খানকে দলীয় একক ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code