Main Menu

ওসমানীনগরে বিদ্রোহী প্রার্থী আ.লীগ নেতা জগলু চৌধুরী বহিস্কার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ হলরুমে শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যকরী সংসদের এক জরুরী সভা অনুস্টিত হয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বদর উদ্দন আহমদ কামরান।
সভায় আগামী ৬ই মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী বোর্ডের সিন্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী আতাউর রহমানের নৌকা মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামীলীগের কার্যকরী সংসদ সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু (জগলু চৌধুরী) কে দল থেকে বহিস্কার করা হয়। সভায় ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে প্রচার-প্রচারণার জন্য জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন কে আহবায়ক করে পৃথক চারটি কমিটি গঠন করা হয়। যেখানে জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ কমিটির সদস্য হিসাবে কাজ করবেন।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ও জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উক্ত জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম রুহেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট খোকন কুমার দত্ত, প্রচার সম্পাদক এডভোটে মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, বন-পরিবেশ সম্পাদক কবির উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এপতিয়ার হোসেন পিয়ার,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাদত রহিম, এ আর সেলিম, হাজী মঈনুল ইসলাম, এডভোকেট এমাদ উদ্দিন, এম এ মুমিন চৌধুরী, রুবী ফাতেমা ইসলাম, সামসুন নাহার মিনু, এডভোকেট আজমল আলী, আবু জাহেদ, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code