ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে (১৭ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতা কর্মীদের সন্ধান কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান,যুগ্ম আহবায়ক জাকির হোসেন,যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, মহানগর বিএনপি নেতা মুফতি নেহাল, সাবেক ছাত্রদল নেতা আমিনুজ্জামান জোয়াহির, সিরাজুল ইসলাম সিরাজ, মতিউল বারী চৌধুরী খুর্শেদ। বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের মধ্যে নাজিম উদ্দীন, আব্দুর রকিব, নাছির আহমদ, রায়হাদ বকস্ রাক্কু, দেলোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট ইকবাল, ফাহিম রহমান মৌসুম, ইমরানুল ইসলাম জাসিম, আশরাফ উদ্দীন রাজিব, নুরুল ইসলাম রুহুল, তানিমুল ইসলাম, জুবের আহমদ, তাজুল ইসলাম সাজু, এস এম ফখরুল ইসলাম, তরিকুল ইসলাম, শেখ শামসুদ্দীন শামসুল, ছদিওল হোসাইন, ফাহাদ মাহফুজ চৌধুরী, রিয়াজ উদ্দীন ইমরান, আতিকুল ইসলাম নাঈম, কয়ছর আহমদ সাহেদ, মোজাম্মেল হক, সৈয়দ মিনহাজ, ইয়াছিন হোসাইন জয়, শাহরিয়ার রায়হান, হৃদয় আহমদ হাবিব, জাবেদ হোসেন, সৈয়দ শাহানুর আহমদ প্রমুখ।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed