সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতিসহ ৪ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ৪০টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাহমুদুর রহমান দেলোয়ার (৩৫)সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবির নেতা দেলোয়ার সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের পুত্র। অন্য গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার কামারভিটা গ্রামের মৃত ফজর আলীর পুত্র জসিম মিয়া, সুনামগঞ্জ শহরের জামতলা এলাকার মৃত বারিক মিয়ার পুত্র জুবেল আহমদ, একই শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার আলকাছ আলীর পুত্র মো. রুহুল আমিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই ইমতিয়াজ, এসআই প্রদীপ, এএসআই হান্নান ও এএসআই আখতার-এর নেতৃত্বে একদল পুলিশ সদও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে শহরের ষোলঘর পয়েন্ট থেকে রাত ১০ টায় গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদুর রহমান দেলোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নাশকতাসহ দায়ের করা ৪০টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ কারণেই পুলিশ তাকে গ্রেফতার করে। শিবিরের এই সাবেক সভাপতিসহ গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed