সিলেটে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুই ট্রাক শ্রমিককে আটকের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে নগরীর উপশহর পয়েন্টে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে। এছাড়া পুলিশের পিকআপ ভ্যানসহ ১০/১২টি গাড়ী ভাঙচুর করা হয়েছে। এ কারণে রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সোবহানীঘাট-কদমতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট ল’ কলেজের সামন থেকে মদসহ শফিক ও স্বপন নামের দুই ট্রাক শ্রমিককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর জেরে রাতে উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ আহত হন।
খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এ নিয়ে দু’পক্ষের সাথে কথা বলেন। এক পর্যায়ে রাত সোয়া ১১টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এরপর রাত সাড়ে ১১টার দিকে কোতয়ালী থানার ওসির অপসারণ দাবিতে শ্রমিকরা ফের সড়ক অবরোধের সৃষ্টি করে এবং শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ ফজলে আজিম পাটোয়ারি জানান, মদসহ দুই পরিবহন শ্রমিককে আটকের জের ধরে পরিবহন শ্রমিকরা উপশহর পয়েন্টে সড়ক অবরোধের সৃষ্টি করে। এ সময় ডিবি পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।
ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি আব্দুস সালাম বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে আমরা ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেছি।
ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেটের সাবেক সভাপতি আবু সরকার জানান, আমাদের দুজন শ্রমিককে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। তারপর ঘুষ দাবি করেছে। তাদের মুক্তি প্রদান না করলে আমরা অবরোধ প্রত্যাহার করবো না।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed