স্কুল থেকে উপবৃত্তি পাবেন মায়েরাও
বৈশাখী নিউজ ডেস্ক: শুধু সন্তান নয়, এবার মায়েরাও পাবেন উপবৃত্তি। দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। আগামী ১ মার্চ থেকে এ কর্মসূচি চালু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেন এ কথা জানিয়েছেন।
শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এ তথ্য জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক এই সমাবেশে সচিব বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের এ উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। এছাড়া সারাদেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।’
সচিব আকরাম আল হোসেন আরও বলেন, ‘শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন মা। প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতীর ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কর্মসূচি উদ্বোধন করবে বলে সচিব জানান।
তিনি বলেন, ‘মা ও শিক্ষকসহ সবাই তাদের ভূমিকা সঠিকভাবে পালন করলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। উন্নত সমৃদ্ধ ও মেধা সম্পন্ন জাতি গঠনে তৈরি হবে আগামী দিনের নেতৃত্ব। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন।’ খবর বাসস।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed