Main Menu

সিলেটে মা-মেয়ের টাকা ও স্বর্ণ ছিনতাই, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা লন্ডনী রোড এলাকায় রাতের আঁধারে জয়তুন বেগম (৬৫) ও তার মেয়ে স্কুল শিক্ষীকা নাসরিন আক্তার (৩৭)কে মারধর করে স্বর্ণ, মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃক্তরা। বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত মা-মেয়ে নগরীর পাঠানটুলা লন্ডনী রোড আবাসিক এলাকার বাসিন্দা।

ছিনতাইকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে।

আহত জয়তুন বেগম জানান, তিনি ঢাকার গাজীপুর কাপাসিয়া এলাকাস্থ স্কুল শিক্ষীকা মেয়ে নাসরিন আক্তারের বাসা থেকে সিলেট নগরীর পাঠানটুলা লন্ডনী রোড আবাসিক এলাকায় নিজ বাসায় আসছিলেন। তিনি ও তার মেয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা রাত ২টার দিকে নগরীর লন্ডনী রোডে আসা মাত্র অজ্ঞাত ৩/৪ জন যুবক তাদের পথরোধ করে দেশীয় অস্ত্রে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাই কারীরা তার ব্যবহৃত ৩টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন ও ৩টি মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

জয়তুন বেগম আরো জানান, দুর্বৃক্তরা তার মেয়ে নাসরিন আক্তারকে ছুরি দিয়ে আঘাত করে তার ব্যবহৃত ম্যানিব্যাগ নিয়ে যায়। সে অচেতন হয়ে পড়ে থাকলে স্থানীয়রা এবং পরিচিতি লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করায়।
ওসমানী হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, ‘তার মাথা এবং পুরো শরীরে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে সে ২/৩ বার বমি করেছে। পরে নাসরিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ ঘটনায় সিলেট এয়ারর্পোট থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে এয়ারর্পোট থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে। তবে সে ঐ ঘটনার সাথে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed