Main Menu

সিসিক কাউন্সিলর শামীম ও হাসুকে স্বপদে বহালের দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে বরখাস্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে তাদেরকে স্বপদে বহাল করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান তারা।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকার জনতা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় পায়। তাই তারা আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হলেই ক্ষমতা প্রয়োগ করে জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করে। দুই কাউন্সিলারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমুলক মিথ্যা রাজনৈতিক মামলায় জড়িয়ে বিএনপি সমর্থিত জননন্দিত কাউন্সিলারকে বরখাস্ত করা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে চার্জশিট প্রদানের নামে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা কোন গনতান্ত্রিক সরকারের কাজ হতে পারেনা। এর মাধ্যমে সিলেটে সিটি কর্পোরেশনকে জনপ্রতিনিধিশুন্য করার ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে জনতার ভোটে বারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি সিসিক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসুকে স্বপদে বহাল করুন। অন্যথায় প্রতিহিংসামুলক রাজনীতি চর্চার জন্য আওয়ামীলীগকে কঠোর মুল্য দিতে হবে।

Share





Related News

Comments are Closed