দোয়ারাবাজারে বৃদ্ধাকে জবাই করে হত্যা, আটক ৫
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারের আব্দুছ ছাত্তার (৭০) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দলৈরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুছ ছাত্তার গ্রামের মৃত মন্তাজ মেম্বারের পুত্র। হত্যাকান্ডটি রহস্যজনক বলে জানা গেছে। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে রাতের আধাঁরে বৃদ্ধাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে বলেও অনেকের ধারনা।
তবে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেছেন, ১৫ ফেব্রয়ারি ‘বুধবার রাত আনুমান সাড়ে ১১টায় তাদের প্রতিপক্ষ নিহতের আপন ভাই আব্দুর রহিম, কালা মিয়াসহ তাদের ভাই-ভাতিজা জমিজমা সংক্রান্ত বিরোধও মামলা-মোকদ্দমা নিষ্পত্তি করার কথা বলে তার স্বামীকে ঘর থেকে ডেকে নেয়া হয়। পরে রাত ঘনিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। ১৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খালে তার জবাই করা লাশ পাওয়া যায়। ওই দিন দুপুরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার কানন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪৫), আবুল কালাম ওরফে কালা মিয়া (৪০), কালা মিয়ার স্ত্রীসহ সন্দেহভাজন ৫জনকে আটক করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানান, হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপন ভাইদের সাথে একে অপরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed