Main Menu

হিজড়া জনগোষ্ঠির মাঝে শীত বস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট হিজড়া কল্যাণ সংস্থা ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হিজড়া জনগোষ্ঠির মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভানেত্রী সুন্দরী হিজড়া, এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহনুর চৌধুরী, ২৬নং ওয়ার্ড এএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ আহমদ সুমিন, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল আহমদ, ডিআইস ম্যানেজার চাঁদনী আক্তার প্রমূখ।
প্রধান অতিথি এসময় বলেন, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হিজড়াও রাষ্ট্রের কাজে লাগবে। এ জনগোষ্ঠী ছাড়া সরকারের উন্নয়ন সম্ভব নয় উলে­খ করে তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠিও জনগণের একটি অংশ। তাই তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া দুঃসাধ্য।

Share





Related News

Comments are Closed