ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এড. নুরুল ইসলাম খানের নেতৃত্বে বুধবার ১৫ ফেব্রæয়ারী বাদ জোহর ওসমানীর মাজার জিয়ারত, পুষ্পস্থবক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনস জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী বিপ্লবী পরিষদের সভাপতি মাওলানা শেখ মোহাম্মদ উবায়দুল্লাহ বিন সাইদ জালালাবাদী, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি কাজী আব্দুল মুনিম, ডা: মির্জা রাজা মিয়া, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা গোলাম মর্তুজা, জেলা সাধারন সম্পদক আকলিছ আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ- প্রচার সম্পাদক মাহমুদুর রহমান লায়েক, সিলেট মহানগর সাধারন সম্পাদক শফিকুর রহমান শফিক, বিশ্বনাথ উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা কামান্ডার তৈয়ব আলী, জেলা সদস্য মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, মো: দেলওয়ার হোসেন, মো: রুহুল আমিন, মো: জাবেদ আহমদ, মো: সদরুল আলম চৌধুরী, মো: ইউসুফ সেলু প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে এম এ জি ওসমানী ও জাতীয় জনতা পার্টির প্রায়াত নেতা কর্মীদের জন্য দোয়া করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed