Main Menu

বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্টীকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে : ব্রিটিশ শেডো মন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটিশ হেলথ শেডো মিনিস্টার জনাথন এসোওয়ার্থ এমপি বলেছেন, মানবতার কল্যাণে যারা কাজ করেছেন তারা ইতিহাসের পাতায় ওমর হয়ে আছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানবতার পক্ষে। বর্তমান বিশ্বে মানবতার জন্যে অনেকে নিজের সম্পদও বিলিয়ে দিচ্ছেন। দেশ কিংবা গোত্র নয়, আমাদের কাছে মানুষের সেবা করাই মূল লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্টীকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। ক্যাপ মেন্টাল হেলথের মাধ্যমে এই অঞ্চলের রোগীরা উপকৃত হবেন।
বুধবার (১৫ ফেব্রয়ারি) সকালে সিলেট নগরীর শামীমাবাদস্থ ক্যাপ মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাপ ফাউন্ডেশনের উপদেষ্ঠা ব্যারিষ্টার মইনুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ব্রিটিশ লেবার পার্টির চিফ হুইপ ডেইম রোজি উইনটারটন এমপি, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারপার্সন হাওয়ার্ড ডেভার, লেবার ফ্রেন্ডস এর সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার ও সদস্য আবদুল হাই।
এসময় উপস্থিত ছিলেন ক্যাপের কান্ট্রি ডিরেক্টর আব্দুস শহীদ মুহিত, ডা. দানিয়া সিদ্দিকা, সাংবাদিক কাউসার চৌধুরী, ফেরদৌস কবীর টিপু, আব্দুস সুবহান, মুজিবুর রহমান মালদার, আলতাব আলী, দিলোয়ার হোসেন, রাসেল আহমদ, ফজল মাহবুব প্রমুখ।
সভায় জানানো হয়, ক্যাপ ফাউন্ডেশনের অর্থায়নে ক্যাপ মেন্টাল হেলথ কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এছাড়াও সিলেট বিভাগের চার জেলা, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় আর্তমানবতার সেবায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ। ইতোমধ্যে এসকল এলাকায় দরিদ্র লোকজনের মধ্যে ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন ও রিক্সা বিতরণ করেছে। আর্তমানবতার সেবায় ক্যাপের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনে সকলের সহযোগীতা কামনা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed