সিলেটে সড়ক দূর্ঘটনায় আহত ৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর-লালাবাজারের মধ্যবর্তী স্থানে প্রাইভেট কারের সাথে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে।
জানা যায়, বিশ^নাথ থেকে সিলেটগামী প্রাইভেট কারটি রশিদপুর পয়েন্ট পার হওয়ার পর সিলেট থেকে ছেড়ে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা বিশ^নাথ ডিগ্রি কলেজের প্রভাষক, আয়কর আইনজীবী শংকু রাণী সরকার লিলি গুরুতর আহত হন। এ সময় কারের চালক ও টেম্পু চালক সহ টেম্পুতে থাকা ৪/৫ যাত্রী আহত হন।
দূর্ঘটনার পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত শংকু রাণী সরকার লিলি বর্তমান নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মুখে ২৫/৩০টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্থতার জন্য আশির্বাদ প্রার্থনা করেছেন।
আহত শংকু রাণী সরকার লিলি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed