বাউল সম্রাট আব্দুল করিমের জন্মদিন পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল আওয়াল বিশ্বাস বলেছেন, বাউল আব্দুল করিম ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তার লেখা ও গাওয়া গানে ছিল মাটি ও মানুষের জয়গান। আব্দুল করিমের গানে চোখ রাখলেই বুঝা যায় বাউল গানে আধ্যাত্ম প্রেম সহজিয়া হয় । বসন্ত বাতাসে সইগো, বন্দে মায়া লাগাইছে ইত্যাদি গানে সহজস্বরূপকে পাওয়া যায়। বিভিন্ন ইতিহাস ঐহিত্য ও সংস্কৃতি জানতে নতুন প্রজন্মকে অবশ্যই আব্দুল করিমের গান অনুসরণ করা উচিত।
বাউল আব্দুল করিমের জন্মদিন উপলক্ষে বুধবার বিকেলে সিলেট নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হলে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের উদ্যোগে আলোচনাসভা, সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মো. নুরুল আমিনের সবাপতিত্বে ও দিপিকা রানি দের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। স্বাগত বক্তব্য রাখেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো. মকসুদ আলী, শামিম আহমদ, আব্দুল ওদুদ সোহাগ। প্রাত্যুল দিনে সম্মাননা গ্রহণ করেন প্রবীণ গীতিকার মদরিছ আলী। মুক্তাক্ষরের শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি লেখাপড়ায় দক্ষতা রাখায় জিপিএ-৫ প্রাপ্ত পিএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন ব্লুবার্ড স্কুলের সাদমান সাকিব নাবিল, মেট্রোপলিটন কিন্ডার গার্ডেন স্কুলের সুমাইয়া আক্তার শিমু, সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের স্নেহা আচার্য্য মেঘা, সরকারি পাইলট স্কুলের যুবরাজ মালাকার ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের হিমাদ্রী দাস। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মুক্তাক্ষরের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে আব্দুল করিমের গান দলীয়ভাবে পরিবশেন করেন বিপ্রদীপ, সাগর, হিমেল, টিপু ও পূজা। তবলায় সংগত দেন সঞ্জিত।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed