Main Menu

কমলগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামে স্বামী তমিজ মিয়া (৩০) এর হাতে স্ত্রী জরুন বিবি (২৫) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বামীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের তমিজ মিয়া বুধবার সকাল সাড়ে ১০টায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জরুন বিবিকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে বুধবার বিকেলে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন এর নেতৃত্বে একদল পুলিশ নিহত লাশের সুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসে। বৃহষ্পতিবার সকালে নিহত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। এ ঘঁনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী তমিজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, তমিজ মিয়ার স্ত্রী জরুন বেগম ষ্ট্রোক করে মারা গেছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন জানান, গৃহবধুকে হত্যা না ষ্ট্রোক করে মারা গেছে ময়না তদন্তের পর জানা যাবে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তমিজ মিয়াকে আটক করেছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Share





Related News

Comments are Closed