Main Menu

সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হলে সিলেট থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় অহেতুক হয়রানীর প্রতিবাদে বুধবার দুপুরে সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে অন্যায়ভাবে হয়রানী করছে বর্তমান স্বৈরাচারী সরকার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। সুতরাং বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি করার অপচেষ্টা করলে এদেশের ছাত্র জনতা সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবী জানান।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদল নেতা কয়েছ আহমদ ও মুহিবুর রহমান লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক কামাল হোসেন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদল নেতা আলতাফ হোসেন বাবর, সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এস এম ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, জেলা ছাত্রদলের সদস্য শেখ নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ শামসুদ্দিন শামসুল, সহ-সভাপতি ছদিওল হোসাইন, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি, বেসরকারী বিশ্ববিদ্যলয় ছাত্রদল নেতা ফাহাদ মাহফুজ চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক কয়ছর আহমদ সাহেদ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক জুনাঈদ আহমদ জুনেদ, ছাত্রদল নেতা আলাল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বাদশা, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আরমান আহমদ, ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মিনহাজ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েব খান, সহ-সাংগঠনিক সম্পাদক সামিনুর ইসলাম, পাবেল আহমদ, মোস্তাক আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, শফিকুল হক শামীম, জুবায়ের আহমদ, ফয়সল আহমদ, পাপ্পু খান, সৈয়দ শাহানুর আহমদ, মোঃ আল-আমিন, শাহ আলম, সুহেল আহমদ, লাল মিয়া, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed