সাংবাদিকদের সাথে নবাগত ডিসি’র মত বিনিময়
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনিুষ্ঠিত হয়।
এসময় নবাগত ডিসি তার সার্বিক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে ডিসি অফিসের দুর্নীতি ও পাহাড় এবং পাথর কোয়ারীতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায়, মতবিনিময়ে সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজ আহমদ সেলিম, আল আজাদ, এম এ হা্ন্নান, কলামিস্ট আফতাব চৌধুরী, ইকরামুল কবীর, মোহাম্মদ মহসীন, শাহ দিদার অালম নবেল, ওয়েস খছরু, নাসির উদ্দিন প্রমুখ।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed