অপরাধের বিরুদ্ধে এসএমপি কমিশনারের জিহাদ ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছিনতাই ও মাদকসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার গোলাম কিবরিয়া।
রবিবার দুপুরে সিলেট কোতোয়ালী থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। পুলিশ-জনতা মিলেই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের বক্তব্যে সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ, চুরি-ছিনতাই রোধ ও শিলং তীর খেলা নামের জুয়া বন্ধে নবাগত পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed