ওসমানীনগরে শ্বশুর বাড়িতে জামাইয়ের মৃত্যু: ৫জনের বিরুদ্ধে মামলা
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে শ্বশুর বাড়িতে জামাই সাইফুল ইসলাম(২২) এর মৃত্যুর ঘটনায় স্ত্রী রাশিদা বেগম, শ্বশুর নেছাওর আলী ও শাশুড়ি ছায়া বেগমসহ ৫জনকে আসামি করে ওসমানীনগর থানা (মামলা নং ১৪) দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত সাইফুলের বড় ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১টার দিকে উপজেলার উমরপুর ইউপির আব্দুল্লাহপুর(পুর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে সাইফুলের লাশ সাদীপুর ইউপির রহমতপুর চর গ্রামের শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ সাইফুলের স্ত্রী রাশিদা বেগম শুক্রবার রাতে ফোন করে সাইফুলকে ডেকে নিয়ে সহযোগীদের নিয়ে সাইফুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাইফুলের স্ত্রী রাশিদা বেগম ও শ্বাশুরি ছায়া বেগমকে শনিবার আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, আতœহত্যা করতে প্ররোচনায় ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহার ভুক্ত আসামি নিহত সাইফুলের স্ত্রী ও শ্বাশুরিকে আদালতের মাধ্যমে রোববার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed