শাহ আরেফিন টিলায় শ্রমিক মৃত্যুতে মামলা, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় গত শনিবার তৃতীয়বার ধ্বসে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানার এএসআই আরিফ উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় জায়গার মালিক মনোয়ারা বেগমকেও পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
সুজ্ঞান চাকমা জানান, শনিবারের দুর্ঘটনার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে টিলা কেটে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়ে আনিছ (৩৬) নামে এক শ্রমিক মারা যান। এতে আহত হন আরো দুই শ্রমিক। বিকেলে এ ঘটনায় আব্দুল কাদের নামের এক পাথর ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
নিহত আনিছ সুনামগঞ্জ সদরের আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে। আহত দুজন হচ্ছেন- একই জেলার সদর উপজেলার ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে গফুর (২৫) এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮)।
মাটি চাপায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানার এসআই মোয়াজ্জেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা হতাহতের উদ্ধার করে পাথর ব্যবসায়ী আব্দুল কাদিরকে আটক করে। আব্দুল কাদির নিষেধাজ্ঞা অমান্য করে টিলা কেটে পাথর উত্তোলন করাচ্ছিলেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন।
এদিকে, গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলা ধ্বসে পাঁচ শ্রমিক মারা যান বলে নিশ্চিত করেছিল পুলিশ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed