Main Menu

পৃথিবীর ২য় ক্ষুদ্রতম দেশ ধনীর তালিকায় শীর্ষে

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ ইউরোপের নগর রাষ্ট্র মোনাকো। প্রায় ২ বর্গকিলোমিটারের দেশটি বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে আসন করে নিয়েছে।

Manual6 Ad Code

মোনাকোর বর্তমান জনসংখ্যা ৩৮ হাজার, যার মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষ কোটিপতি। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় এই দেশের মানুষের আয় সবচেয়ে বেশি। দেশটির জিডিপিও বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মোনাকো সিটির সম্পত্তি মূল্য নিউইয়র্কের দ্বিগুণ।

ধনী দেশগুলোর জরিপকারী সংস্থা ওয়েলথ ইনসাইটর প্রতিবেদন অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা বাস করেন মোনাকোতে। দেশটিতে কোটিপতি মানুষের সংখ্যা ৩১ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, মোনাকোতে বসবাসকারী প্রতি তিনজন মানুষের একজনই কোটিপতি।

সারা বিশ্বের ধনীদের কাছে এটি আকর্ষণীয় একটি জায়গা। দেশটি সমুদ্রসৈকত আর ক্যাসিনোর জন্য বিখ্যাত, তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ নিষিদ্ধ। পর্যটনই মোনাকোর অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর।
জনগণের জীবনযাত্রার মানও খুব উন্নত।

Manual5 Ad Code

মোনাকোর প্রধান আর্কষণ ক্যাসিনো বা জুয়াখেলার আখড়াগুলো। বিশ্বের অন্যতম সেরা মোটর রেস ভেন্যুও মোনাকো। মোনাকোর কোনো রাজধানী নেই, তবে শহরের অভিজাত এলাকা মন্টে কার্লোকে দেশটির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: সিএনএন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code