Main Menu

সিলেটে পৃথক মামলায় দুইজনের ১৫ বছরের কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতীয় রুপী বহন ও জাল টাকায় দিয়ে মাল সওদা করার অপরাধে দুইজনকে কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হালিম পৃথক দুটি মামলায় এ দন্ডাদেশ দেন।
আদালত সুত্র জানায়, কতোয়ালী থানার ৯৯/২০০৬ মামলায় আব্দুস সহীদ নামের এক ব্যাক্তির ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডাদেশ দেন। আব্দুস সহিদ জকিগঞ্জের দক্ষিণভাগ বড় পাথর গ্রামের সফিক আলীর পুত্র। ২০০৫ সালের ২১ ডিসেম্বর সাড়ে ১১টার দিকে এসআই এবিএম ফারুক ৩৫ হাজার ভারতীয় রুপিসহ আব্দুস সহিদকে আটক করেন। ২০০৬ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
এদিকে, ২০০৪ সালের জাল টাকা দিয়ে মালামাল ক্রয়ের অভিযোগে দায়ের করা মামলায় লিটন মিয়া নামের এক ব্যক্তিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সে বালাগঞ্জ উপজেলার ডেকাপুর গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র । ২০০৪ সালের ২১ আগস্ট লিটন মিয়াকে আটক করা হয়। আদালত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা দুটি পরিচালনা করেন এপিপি মাসুক আহমদ।

Share





Related News

Comments are Closed