সিলেটে বিআরটিএ’র এডি, লন্ডন প্রবাসী ও আ’লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আমদানীকৃত বিলাসবহুল গাড়ি চোরাই পথে বিক্রি ও জাল কাগজপত্র তৈরী করে রাজস্ব ফাঁকির অভিযোগে সিলেটে বিআরটিএ’র সহকারী পরিচালক (এডি), যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামী লীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুর রহমান বাদী হয়ে সোমবার রাতে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিলক গ্রামের রুপা মিয়া, সিলেটের বিশ্বনাথের ভোগশাইল গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সুনামগঞ্জের হাজীপাড়ার মোর্শেদ আলম বেলাল, বিশ্বনাথের হাছননগরের রুমান আহমদ, সিলেট বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন মন্টু, বিআরটিএ’র উচ্চমান সহকারী আব্দুর রব ও বিআরটিএ’র ইন্সপেক্টর কেশব কুমার দাস।
এসএমপি’র কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, লন্ডন প্রবাসী রুপা চৌধুরী কার্নেট ডি প্যাসেজ সুবিধার আওতায় ২০০৭ সালের ১৪ মার্চ একটি বিলাসবহুল লেক্সাস আর এক্স ৩০০ গাড়ি আমদানীর চুক্তি করেন। গাড়িটি খালাস হয় ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর। আমদানীর এক বছরের মাথায় গাড়ি ফেরত দেবার কথা। কিন্তু, গাড়ি ফেরত না দিয়ে রুপা চৌধুরী এটি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খানের কাছে বিক্রি করেন। পংকি খান ২৯ লাখ টাকা মূল্যে এটি সমুনামগঞ্জের মোর্শেদ আলমের কাছে বিক্রি করেন। এরপর সিলেট বিআরটিএ’র মাধ্যমে জাল কাগজপত্র তৈরী করে গাড়িটির রেজিস্ট্রেশন (নম্বর-সিলেট-ঘ-১১-০৩০১) করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স উইং ২০১৬ সালের ৬ জুন সুনামগঞ্জের হাজীপাড়া থেকে গাড়িটি জব্দ করে। বিষয়টি তদন্ত করে দুদক এক কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকা ৬৮ পয়সা রাজস্ব ফাঁকির প্রমাণ পায়। এ কারণে ১৯৪৭ সনের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারা এবং দন্ডবিধির ৪৯৯/৪৬৮/৪৭১/৪০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed