Main Menu

সিলেটে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘ইশারা ভাষার উন্নয়নে, সচেতন হবো প্রতিজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১০টায় বাক ও শ্রবণ প্রতিবন্ধীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম গেইটস্থ সিলেট বিভাগীয় সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সিলেট জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ। শহর সমাজসেবা অফিসার আব্দুর রফিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় গণগ্রন্থাগারের উপ-পরিচালক শওকত আলী, এসআইডি’র সিলেটের প্রকল্প সমন্বয়কারী খ ম আবেদ উল্লাহ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান সামছু, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সিলাম সুরমা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সিলেট বধির সংঘের সহ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাসুক আহমদ এবং গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। ইশারা ভাষা উপস্থাপন করেন শাহজালাল মূক ও বধির স্কুলের প্রধান শিক্ষক খাদিজা আলম সনি।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অর্ধ শতাব্দি পূর্বে শ্রবণ প্রতিবন্ধী কিছু মানুষ বাংলাদেশ জাতীয় বধির সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের সংগঠিত করেন। পরবর্তীতে দেশে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সংস্থা গড়ে উঠে। এ সকল সংগঠনের প্রচেষ্টায় দেশে প্রথম বাংলা ইশারা ভাষার প্রচলন ও বিকাশ ঘটে। ১৯৯৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় বধির সংস্থার উদ্যোগে প্রথম বাংলা ইশারা ভাষার একটি অভিধান প্রকাশিত হয়। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ইশারা ভাষাকে এ দেশের অন্যতম ভাষা স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলা ইশারা ভাষা ব্যবহারের নির্দেশনা দেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিবিসহ সকল টেলিভিশনে বাংলা ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনার নির্দেশনা দেন। তার নির্দেশনায় ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনা করা হচ্ছে। ২০১১ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আন্ত:মন্ত্রণালয়ের সভায় ৭ ফেব্রুয়ারী সি গ্রেডের জাতীয় দিবস হিসেবে প্রতি বছর বাংলা ইশারা ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ধারাবাহিকতায় দেশে এবার ৪র্থ বাংলা ইশারা ভাষা পালন করা হচ্ছে।
বক্তারা বলেন, বাক শ্রবণ প্রতিবন্ধীরা মেধাবী ও প্রতিভাবান তাদেরকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুললে তারা সমাজের জন্য বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হবে। সরকারী চাকুরীসহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদের দেয়ার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code