Main Menu

বাসের জানালায় মাথা, প্রান গেল এসএসসি পরীক্ষার্থীর

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একজন এসএসসি পরীক্ষার্থী বাসের জানালা দিয়ে মাথা বের করলে সড়কের ল্যাম্পপোস্টে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের ছেলে সাকিবুল ইসলাম (১৮) বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। সাকিবুলের কাছে পাওয়া প্রবেশপত্র ও আইডি কার্ড থেকে পাওয়া তথ্যে এসব জানা যায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed