জগন্নাথপুর উপজেলা নির্বাচনী লড়াইয়ে বিএনপির ৫ নেতা
জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
চেয়ারম্যান পদে সাবেক সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার, সাবেক চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী সুহেল খাঁন টুনু ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্দোগে মতবিনিময় সভায় তাঁরা নিজেদের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকা্শ করেন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার এবং সঞ্চালনা করেন সংগঠনের উক্ত শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ। সোমবার দুপুরে জগন্নাথপুর পশ্চিম বাজারে এ সভা অনুষ্ঠিত হয় l
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন বলেন, আমাদের কাছে তাদের প্রস্তাবকৃত নাম এখনো আসেনি। আশা করছি রাতের মধ্যে নিয়ে আসা হবে। আমরা তা নিয়ে কেন্দ্রে যাব।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed