সিলেটে আব্দুল বারী চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আব্দুল বারী ও তার সন্ত্রাসী বারীচক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের দাউপুর পশ্চিমপাড়ার সাধারন জনগন। রোববার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে গ্রামের প্রায় অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে দেয়া বক্তব্যে মোবারক আলী জানান, তাদের দাউদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফোরট্রোক চালক আব্দুল বারী ও তার ভাতিজা আলী আহমদ তাদের সন্ত্রাসী চক্র দিয়ে গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আব্দুল বারী সংখ্যালঘু হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পর সারস্বতী মূর্তি ভাংচুর মামলায়ও জেলে যায়। পরে জামিনে বের হয়ে আরো বে-পরোয়া হয়ে উঠে। গ্রামের মসজিদের লক্ষাধিক টাকা আত্মসাত করে। বর্তমানে সে মসজিদের উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
গত ২৬ জানুয়ারী মসজিদের টাইলসের কাজ করতে গেলে আব্দুল বারী ও তার সশস্ত্র লোকজন মসজিদ কমিটির সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মারার হুমকি দেয়। তাদের এহেন আচরনের প্রতিবাদ করায় গ্রামের নিরীহ দারা মিয়ার বাড়িতে হামলা চালায় এবং ঘরদরজা ভাংচুর ও লুটপাট করে। আব্দুল বারি ও আলী আহমদের কাছে প্রবাসীদের পাঠানো মসজিদের লক্ষাধিক টাকা রয়েছে। এ টাকা চাওয়ায় তারা গ্রামবাসীর উপর একের এক চড়াও হতে থাকে এবং টাকা থাকার কথা অস্বীকার করে। এখানেই শেষ নয় অন্যের টাকায় মসজিদের উন্নয়ন কাজেও তারা বাঁধা দিচ্ছে। আব্দুল বারী ও তার স্বজনরা ১৯৮৭ সালে হিন্দু ধর্মাবলম্বী নিরীহ এক লোককে হত্যা করে। পরে ওই হত্যাকান্ডের মামলায় আব্দুল বারী দীর্ঘদিন জেলও খাটে। আব্দুল বারি ২০০২ সালে গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজায় বাঁধা দেয় এবং দলবল নিয়ে তাদের প্রতিমা ভাংচুর করে। এ ঘটনার মামলায়ও সে একবার জেলে যায় এবং পরে জামিনে ছাড়া পায়। আব্দুল বারির এক ভাতিজা আইন পেশায় থাকায় সে গ্রামের লোকজনের উপর আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে এবং মামলা হামলার ভয়-ভীতি দেখায় বলে অভিযোগে প্রকাশ।
দক্ষিণ সুরমার দাউদপুর পশ্চিমপাড়া বাসী সন্ত্রাসী আব্দুল বারী ও তার সহযোগী আলী আহমদ লালিত সন্ত্রাসীদের কবল থেকে আশু মুক্তি চায়। তারা এ ব্যাপারে সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ ও হস্তক্ষেপ কামনা করেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed