হবিগঞ্জে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে অগ্নিকান্ডে ট্রাক-পিকআপ সমিতির ঘরসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের বাস-স্ট্যান্ড এলাকায় চা-স্টল ব্যবসাী সোহাগ মিয়ার দোকানে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের অন্যন্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই সাজু মিয়ার ওয়ার্কশপ, স্ট্যান্ডের শ্রমিকদের সমিতির কার্যালয়সহ ৪টি টিনের ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আফছর উদ্দিন জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পাশে খোয়াই নদী থাকায় আগুন নেভানো সহজ হয়েছে। অগ্নিকান্ডে প্রায় লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed