Main Menu

গোয়াইনঘাটে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাসেল মিয়া (২০)। সে উপজেলার দমদমা হাওর গ্রামের রফিক মিয়ার ছেলে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওরে মরদেহ দেখে থানায় এবং নিহতের বাড়িতে খবর দেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি রাসেল। সকালে এলাকার লোকজনের মাধ্যমে ছেলের মরদেহ হাওরে পড়ে আছে জানতে পারেন তার স্বজনরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রাসেলকে কে বা কারা হত্যার পর মরদেহ হাওরে ফেলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed