বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা নজরুল হোসেনকে বহিস্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন কে দল থেকে বহিস্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এনে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র এক জরুরী সভায় সর্ব সম্মতি ক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল এবং সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেসনোটে বুধবার এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জাননো সহ সংগঠনের আদর্শের পরিপন্তি কাছে লিপ্ত থাকায় তাঁকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরী এ সভা উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বহিস্কারের বিষয়টি অবহিত করা হয়েছে সংগঠনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট বিভাগের দায়িত্বশীল ডাঃ সাখাওয়াত হোসেন জীবন ও সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমকে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed