ইনাতগঞ্জে আগুনে পুড়লো ৫টি দোকান
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে বাড়ী চলে যান। রাত ১০টার দিকে ইনাতগঞ্জ মধ্য বাজারের ব্যবসায়ী জয়নাল মিয়ার মেলামাইনের দোকানে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। ইনাতগঞ্জ ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের মসজিদের মাইকে অগ্নিকান্ডের খবর প্রচার করা হলে বিপুল সংখ্যক মানুষ ঘটনা স্থলে ছুটে আসেন। কিন্তু, আগুনের তীব্রতা আরো বাড়তে থাকে। বাসা-বাড়িতে থাকা লোকজন ছোট শিশুদের নিয়ে বিদবিদিক ছুটাছুটি করতে থাকেন। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে অনেকেই আহত হন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডে যে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে সেগুলো হলো জয়নাল মিয়ার মেলাইমাইন খেলনাসহ প্লাষ্টিকের দোকান, আশরাফুলের কাপড়ের দোকান, ইজাজুর ইসলামের রড সিমেন্টের দোকান, আমিনুরের চাউলের দোকান ও সঞ্জয়ের সেলুন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এসব ব্যবসা প্রতিষ্ঠান ছিল তাদের রোজি রোজগারের এক মাত্র অবলম্বন। আগুনে তাদের সব শেষ হয়ে গেলো। তাদের এখন অনেকটা পথে বসার উপক্রম।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed