বাহুবলে প্রেমের টানে ৫মাসের শিশুকে রেখে পালিয়ে গেছে মা
ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে পাঁচ মাসের অসুস্থ্য সন্তান সুমাইয়াকে রেখে পালিয়ে গেছে গর্ভধারিণী মা আছিয়া খাতুন। সন্তানের বাবা মাদকাসক্ত শ্যামল সৈকত’ও চেনেন না তার সন্তানকে।
অসুস্থ্য শিশুটির বাবার দায়িত্ব নিয়ে নিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। তিনি মানবতার পরিচয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পুরো জেলাবাসীকে। বুধবার সকালে বাবার দায়িত্ব নিয়ে অসুস্থ্য শিশুটিকে ভর্তি করেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার হাসনাবাদ গ্রামে।
জানা যায়, পাঁচ মাসের অসুস্থ্য সন্তানকে মাতৃগৃহে ফেলে বুধবার (১ ফেব্রয়ারী) পুরোনো প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায় মা। অসুস্থ্য সন্তানের খোঁজখবর রাখেনি বাবাও। মাদকাসক্ত স্বামীর অসহ্য যন্ত্রনায় অতিষ্ট হয়ে সন্তানকে ফেলে রেখে চলে গেছে বলে জানান বাড়ীর লোকজন।
এদিকে শিশু সুমাইয়ার নানী আজবজান বিবি বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে বাচাঁতে ও আইনী প্রক্রিয়া নিতে বাহুবল মডেল থানার ওসি’র কাছে হাজির হন।
বাহুবল মডেল থানার ওসি নিজের সামাজিক মাধ্যমে (ফেইসবুকে) লিখেন “হায়রে মা পাঁচ মাস বয়সী অসুস্থ্য সুমাইয়া আক্তারকে আজ ০১/০২/২০১৭ তারিখ ফজরের নামাজের সময় ফেলে রেখে তার মা আছিয়া খাতুন অজানার উদ্দেশ্যে পলায়ন করেছে”। সুমাইয়ার নানী শিশুটিকে নিয়ে বেলা সোয়া বারোটায় আমার কক্ষে এসে হাজির হন। অসুস্থ্য বাচ্চাটিকে দেখে তাৎক্ষনিক বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলাম। থানা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় মনির সকলের আন্তরিকতায় শিশুটির চিকিৎসা চলে”। শিশুটি গত চারদিন যাবৎ ডায়রিয়ায় ভুগছে। শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছিল। মাথায় গর্তের মতো দেখা যাচ্ছে। চোখ স্থির হয়ে আছে। মেয়েটির বাবা শ্যামল সৈকতকে ফোন দিলাম। সে মাদকাসক্ত। সুমাইয়া কে তা সে জানে না। এমন উত্তর পেয়ে হতবাক হয়ে পড়লাম।
অসুস্থ সুমাইয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ।
Related News
পরকীয়ার জের, হবিগঞ্জে জঙ্গলে মিলল ইউনিভাসিটি ছাত্রের মরদেহ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিমিটেডেরRead More
হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে দেড়Read More



Comments are Closed