সাংবাদিক বেলাল’র মুক্তির দাবীতে সিলেটে মানববন্ধন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল এর মুক্তির দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন পালিত হয়েছে।
১লা ফেব্র“য়ারী বুধবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল এর মুক্তির দাবীতে অনুস্টিত মানববন্ধনে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও কোম্পনীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পনীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, দৈনিক জালালাবাদ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল কাদের তফাদার, সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অন লাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলজার আহমদ, সকালের খবর পত্রিকার সিলেট প্রতিনিধি ফারুক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহেদ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, জয়নুল আবেদীন, ইসলামিক টিভির ব্যুারো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, খালেদ হোসাইন, মিলেনিয়াম টিভির কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন, সারী নদী বাঁচায় আন্ধোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সব্বির।
এছাড়া মানবন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ, সিলেট টাইসম বিডির প্রতিনিধি অভি, সোহেল আহমদ, আব্দুলাহ আল মাসুদ, গোয়াইনঘাট সংবাদ এর সম্পাদক আব্দুর রহিম, লিও আহমেদ, আহমদ আল মাসুদ, খালেদ হোসাইন, জয়নুল আবেদীন, আল মাসুম, শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, আব্দুলাহ আল নোমান, দৈনিক অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি ফয়সল আহমদ সাগর, জসিম উদ্দিন, সোনালী কন্ঠের ব্যুরো প্রধান ইসমাইল আলী, আদ্দুল লতিব, শোয়াইব উদ্দিন, ইসমাইল আলী, আনোয়ার হোসেইন, আলী হোসেন, আলমগীর হোসেন, শাহজাহান কবির খান, মীর শোয়েব আহমদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক গোলাম সরওয়ার বেলালের মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed