Main Menu

শ্রীমঙ্গলে ১০ মহিলা অলংকার চোর আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মঙ্গলবার সন্ধায় এক ধর্মীয় উৎসব থেকে দশজন মহিলা অলংকার চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের জোড়া তমালতলার রাধাগবিন্দ সেবাশ্রমে ধর্মীয় উৎসব চলাকালীন শাখাসিঁদুরে সজ্জিত হয়ে হিন্দু সেজে মহিলা চোরদল ধর্মসভায় উপস্থিত ছিল। এ সময় জনৈকা রিংকী দেবের গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টাকালে স্থানীয়রা রোকেয়া নামক নারী চোরকে হাতে নাতে ধরে ফেলে ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ধর্মোৎসব স্থল থেকেই হিন্দুবেশী রিপন বেগম, স্বপ্না বেগম, নাসিমা, মর্জিনা আখতার, রাবেয়া, তাসলিমা, আসমা, নসু বেগম এবং কাজলী কে আটক করা হয়। এদের সকলের বাড়ি ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। খবর পেয়ে শ্রীমঙ্গল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ মহিলা চোরকে আটক করে। আটকৃতদের বুধবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed