সুনামগঞ্জে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-ডলুরা সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মাসুমা বেগম (৪০)। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী।
স্থানীয় মঙ্গলকাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব জানান, মাসুমা বেগম একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এনজিও) চাকরি করতেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি নিজ গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে মঙ্গলকাটা বাজারে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভৈষারপাড় নামক এলাকায় তার গলায় থাকা ওড়নাটি ইজিবাইকের চাকায় আটকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুমা বেগমের ছোট বোনের স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাসুমা বেগমের স্বামী জয়নাল আবেদিন একজন স্কুলশিক্ষক।’
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed