Main Menu

দক্ষিন ছাতক উপজেলা বাস্তবায়নে মতবিনিময় সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটস্থ দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের আয়োজনে দক্ষিন ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে সোমবার নগরীর চৌহট্রাস্থ একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় অধ্যক্ষ আখলাকুর রহমান আহবায়ক ও অধ্যাপক খসরুজ্জামানকে সদস্য সচিব করে দক্ষিন ছাতক উপজেলা বাসÍবায়ন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, আ ন ম ওহিদ কনা মিয়ার, পীর আব্দুল হান্নান, আব্দুল হান্নান, রঞ্জিত কুমার দেব, আবলুছ মিয়া তিত্তাশাহ, প্রবাসী আব্দুল কাদির, প্রবাসী কবির আহমদ।
পরিষদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছাতক সমিতির সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে পরিষদের সভাপতি মুহিবুল আলম ও সাধারন সম্পাদক সায়েম আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক সমিতির সাবেক সভাপতি রাজনীতিবীদ এডভোকেট রাজ উদ্দিন, ছাতক সমিতির সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আখলাকুর রহমান, উপদেষ্টা পীর আব্দুল হান্নান, অধ্যাপক খসরুজ্জামান, সমাজ সেবক আব্দুল হান্নান, রঞ্জিত কুমার দেব, আবলুছ মিয়া তিত্তাশাহ, প্রবাসী আব্দুল কাদির, কামাল আহমদ রিংকু, প্রবাসী কবির আহমদ, হাবিবুর রহমান, দক্ষিন ছাতক উন্নযন পরিষদ সিলেটের প্রতিষ্টাতা সভাপতি শফিক আহমদ, সুনামগঞ্জ পল্লীবিদুৎ সমিতির পরিচালক দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের সদস্য পীর মোহাম্মদ আলী মিলন, সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের সহ সভাপতি ফয়ছল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক আবু শামীম, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, লিক্সন মিয়া, মাওঃ সৈয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পাকি, শাহ্ ওলীউর রহমান, এডভোকেট জুবায়ের আহমদ, আবুল কালাম, জাহির আলী, আতিকুর রহমান, আবু জাবের, জাবেদ আহমদ, সাইদুল ইসলাম প্রমূখ।
সভায় আগামী ৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় দক্ষিন ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারন সভা আহবান করা হয়।

Share





Related News

Comments are Closed