চীনে ‘নোকিয়া ৬’ কিনতে ১৪ লাখ রেজিস্ট্রেশন
বৈশাখী নিউজ ডেস্ক: চীনে নোকিয়া ফোনের জনপ্রিয়তা বাড়ছে। সম্প্রতি বাজারে উন্মোচিত হওয়া নোকিয়া ৬ স্মার্টফোন কেনার জন্য চীনের প্রায় ১৪ লাখ মানুষ আগে থেকে রেজিস্ট্রেশন করেছে। স্মার্টফোনটি দ্বিতীয় ধাপে বিক্রির আগেই এত সংখ্যক মানুষ রেজিস্ট্রেশন করল।
ফোনটি জেডি ডট কমে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে আড়াই লাখ মানুষ ফোন কেনার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করে। প্রথম দফা বিক্রির ৬০ সেকেন্ডের মধ্যেই স্টক শূন্য হয়ে যায়।
নোকিয়া ৬ স্মার্টফোনে ২.৫ গরিলা গ্লাস প্রটেকশনসহ ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসরযুক্ত ফোনটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিদ্যমান যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। নোকিয়া ৬ স্মার্টফোনের পিছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াই-ফাই, ইউএসবি-ওটিজি, জিপিএস এবং ব্লুটুথ ৪.১ সংস্করণযু্ক্ত স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ফোনটিতে ডলবি অ্যাটমোস টেকনোলজিযুক্ত ডুয়াল অ্যাম্পিলিফায়ার স্পিকার আছে। নোকিয়া ৬ অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। ফোনটির বিক্রয়মূল্য ২৪৭ মার্কিন ডলার।
ফোনটি বর্তমানে চীনে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি কবে নাগাদ বিশ্বব্যাপী ছাড়া হবে তা এখনও পরিষ্কার নয়। নোকিয়া ৬ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আরও কয়েকটি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed