Main Menu

সিলেটে চার ঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পশ্চিম কাজল শাহ’র একটি কলোনীতে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারী রোববার দিবাগত রাত ২টায় পশ্চিম কাজল শাহ’র মোহাম্মদ মিম্বর খানের কলোনীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কলোনীর ৪টি রুম পুড়ে ছাই হয়ে যায়। কলোনীর এক ভাড়াটিয়া বৃদ্ধ মহিলা নুরজাহান বেগম রাত ২টার দিকে কলোনীতে আগুন দেখে চিৎকার করলে কলোনীতে অবস্থানরত লোকজন বের হয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালায। এসময় প্রতিবেশি রুবেল মিয়ার পায়ের উপর ঘরের খুঁটি পড়ে পা ভেঙ্গে যায়। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় কলোনীর চার পরিবারের পুরুষ লোক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতের ডিউটিতে ছিলো। খবর পেয়ে রাত ৩টার দিকে ভাড়াটিয়া মাসুক আহমদ, স্বপন, হিরা, দিলু হাসপাতাল থেকে ছুটে আসার আগেই তাদের রুমগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই কলোনী পুড়ে যায়।
প্রতিবেশিরা জানান, কলোনীর লোকজন কলোনীর উঠানে লাকড়ি দিয়ে রান্না করে। এই চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষকলীগ নেতা শামীম কবির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন ও আহত রুবেল সহ চার পরিবারের মধ্যে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

Share





Related News

Comments are Closed