Main Menu

রাকিবকে ফাঁকি দিয়ে চলে গেলেন সেই ব্রাজিলীয় নারী

বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ব্রাজিলীয়ান নারী সেওমা ভিজেহার সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জের ছেলে আবদুর রকিবের। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সূত্র ধরে সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রেমিকের কাছে ছুটে আসেন সেওমা।

গত ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামে আসেন ব্রাজিলীয় নারী সেওমা। ৩ জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজছাত্র আবদুর রকিবের সঙ্গে বিয়ে হয় সেওমার।
অল্প সময়ের মধ্যে নবীগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু ২৮ জানুয়ারী শনিবার স্বামী রকিবকে ফাঁকি দিয়ে ব্রাজিলে চলে যান সেওমা।
৪৭ বছর বয়সী সেওমা ভিজেহা একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী। অবিবাহিত কলেজছাত্র রকিব এসব জানার পরও প্রেমের সম্পর্ক ধরে রাখে। প্রায় নয় মাস প্রেমের সম্পর্ক চলাকালে রকিবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেওমা।

কিন্তু ভিসা জটিলতার দোহাই দিয়ে স্বামী রাকিবকে না নিয়েই বাংলাদেশ থেকে চলে যান ব্রাজিলীয় নারী সেওমা ভিজেহা। এর পর থেকে রকিব এবং তার পরিবারসহ বন্ধুবান্ধবের মনে দেখা দেয় নানা প্রশ্ন।

Share





Related News

Comments are Closed