Main Menu

কুশিয়ারায় ভাসছে জনি রানীর লাশ!

বৈশাখী নিউজ ডেস্ক: জনি রানী দাস (২৬)। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের দক্ষিণ আলমপুরের রঙ্গেশ দাসের স্ত্রী। গত শুক্রবার থেকে তার কোন খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

রবিবার দুপুরে পার্শ্ববর্তী কুশিয়ারা নদী দিয়ে এক নারীর মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। তখন অনেকেই মরদেহটির ছবিও তুলে রাখেন। লোকমুখে ঘটনাটি শুনার পর ছবি দেখেন তার পরিবারের সদস্যরাও। তখনই তারা মরদেহটি জনির বলে সনাক্ত করেন।

তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়েছে খবরটিও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মরদেহটিও ভাসতে ভাসতে চলে গেছে বহুদূর। পুলিশও স্থানীয়দের সহায়তায় নদী তীরে খুঁজে বেড়াচ্ছে তাকে। কিন্তু রোববার মধ্যরাত পেরিয়ে গেলেও জনির মরদেহের সন্ধান মেলেনি।

স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই খালেদ জানান, এলাকার লোকজন মরদেহটি ভেসে যেতে দেখেছেন এবং ছবিও তুলে রাখেন। পুলিশ এখনও মরদেহটি উদ্ধার করতে পারেনি। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর নাসির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed