গুগল ক্রোম এখন আরো দ্রুত
বৈশাখী নিউজ ডেস্ক: ধীর গতিতে পেজ লোড হওয়া খুবই বিরক্তিকর অভিজ্ঞতা। এ কথা বিবেচনা করে গুগল সম্প্রতি ক্রোম ব্রাউজারে যাতে দ্রুত পেজ রিলোড হয়, সে ব্যবস্থা করেছে।
গুগল বলছে, গুগল ক্রোম ব্রাউজার এখন ২৮ শতাংশ বেশি গতিসম্পন্ন। মোবাইল ও ডেস্কটপ দুই ক্ষেত্রেই গুগল ক্রোমের এই উন্নতি লক্ষ্য করা যাবে।
পেজ দ্রুত রিলোড হওয়া প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যালিডেশন নামের যে প্রক্রিয়ায় ব্রাউজার পরিচালিত হয়, তাতে পরিবর্তন আনা হয়েছে। কোনো ব্যবহারকারী যখন কোনো ওয়েবপেজে যান, তখন ক্রোম হাজারো নেটওয়ার্কে অনুরোধ পাঠায়। তবে ক্রোমের ৫৬ সংস্করণ বা (ভি৫৬) হালনাগাদ সংস্করণে ব্রাউজার পুরো নেটওয়ার্ক শুধু মূল উৎসকে ‘ভ্যালিডেট’ করে।
গুগলের ব্রাউজারে এ পরিবর্তনের ফলে পেজ দ্রুত লোড হওয়ার পাশাপাশি কম শক্তি ও কম ডেটা খরচ হবে।
কয়েক সপ্তাহ ধরেই ক্রোম ব্রাউজারকে দ্রুতগতিসম্পন্ন ও নিরাপদ করার চেষ্টা করছে গুগল। চলতি সপ্তাহে ক্রোমের নতুন সংস্করণে ব্যাংক ও অ্যাকাউন্টসংক্রান্ত তথ্য সংগ্রহকারী এইচটিটিপি পেজগুলোকে ফ্ল্যাগ দেখানোর কথা জানিয়েছে গুগল। তথ্যসূত্র: ম্যাশেবল।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed